২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদেরই ওপর ভরসা রাখছেন গার্দিওলা

চোট পাওয়ায় বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় দর্শক হয়ে গেছেন। কিন্তু বাইরে থেকে খেলোয়াড় টানার বদলে দলের তরুণ খেলোয়াড়দের ওপরই ভরসা করছেন কোচ পেপ গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পাওয়ায় বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় দর্শক হয়ে গেছেন। কিন্তু বাইরে থেকে খেলোয়াড় টানার বদলে দলের তরুণ খেলোয়াড়দের ওপরই ভরসা করছেন কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, “বাইরে থেকে খেলোয়াড় আনলে কোনো কিছুতেই ‘গ্যারান্টি’ মিলবে না। সেই খেলোয়াড়দের দলের অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। এছাড়া অর্থও হাতে নেই।” “তরুণদের ওপর ভরসা রাখছি বলে শুরু থেকেই আমরা খেলোয়াড়ের সংখ্যা বাড়াইনি,” যোগ করেন তিনি। দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন আক্রমণভাগের খেলোয়াড় দাভিদ ভিয়া, মাঝমাঠের খেলোয়াড় ইব্রাহিম আফেয়াই ও আন্দ্রেউ ফন্টাস। ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় ম্যাক্সওয়েল প্যারিস সেইন্ট-জার্মেইনে চলে যাওয়ায় কিছুটা দুর্বল হয়ে গেছে রক্ষণভাগও। রিয়াল বেটিসের বিপক্ষে রোববার বার্সাকে মাঠে নামতে হবে আন্দ্রেস ইনিয়েস্তা ও পেদ্রো রদ্রিগুয়েজকে ছাড়াই। অথচ শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে এই খেলায় জয়ের বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের। এরপরই বার্সেলোনা বুধবার কিংস কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে অতিথি হয়ে যাবে সান্তিয়াগো বার্নাব্যু। পরের বুধবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৭ ঘ.