২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার চেয়ে আট পয়েন্ট এগিয়ে রিয়াল

বার্সেলোনার সঙ্গে কোপা দেল রে’র কোয়র্টার-ফাইনালের আগে শেষ মহড়াটা ভালো হলো না রিয়াল মাদ্রিদের। মালোর্কার বিপক্ষে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতলেও শুরুতে হারের শঙ্কায় পড়েছিল লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দলটি। পিছিয়ে পড়েছিল তারা এক গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 05:00 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার সঙ্গে কোপা দেল রে’র কোয়র্টার-ফাইনালের আগে শেষ মহড়াটা ভালো হলো না রিয়াল মাদ্রিদের। মালোর্কার বিপক্ষে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতলেও শুরুতে হারের শঙ্কায় পড়েছিল লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দলটি। পিছিয়ে পড়েছিল তারা এক গোলে। এটি নিয়ে প্রতিপক্ষের মাঠে টানা সাত খেলায় জিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে এগিয়ে গেল রিয়াল আট পয়েন্ট। অবশ্য পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ রয়েছে বার্সার সামনে। বর্তমান চ্যাম্পিয়নরা রোববার মাঠে নামবে রিয়াল বেটিসের বিপক্ষে। এ মৌসুমের চতুর্থ ‘এল ক্লাসিকো’র আগে মালোর্কার কাছে প্রায় ধরা পড়ে গিয়েছিল হোসে মরিনহোর দল। কেননা টমার হেমেদের ৩৯ মিনিটের গোলে এগিয়ে যায় মালোর্কা। দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গঞ্জালো হিগুয়াইন ৭২ মিনিটে মাথা দিয়ে গোল করে খেলায় ফিরিয়ে আনেন রিয়ালকে। শেষ পর্যন্ত জয়সুচক গোলটি পায় রিয়াল খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে। গোল করেন হোসে কালেয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১০৫৫ ঘ.