ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের দোহায় অনুষ্ঠানরত এশীয় শ্যুটিং প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আসিফ হোসেন খান ও আব্দুল্ল¬াহ হেল বাকি। শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেলে আসিফ ৫৮৬ স্কোর করে ২৫তম এবং বাকি ৫৮২ স্কোর করে ৩৩তম হয়েছেন।
৫৯৭ স্কোর করে এই ইভেন্টে সোনা জিতেছেন ভারতের অভিনব বিন্দ্রা।
এই ব্যর্থতার কারণে বাংলাদেশের লন্ডন অলিম্পিকের শ্যুটিংয়ে অংশ নেয়ার স্বপ্ন এখন অনেকটাই ফিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৬ঘ.
bdnews24