ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকিতে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১২-১ গোলে কুমিল্ল¬া জেলাকে বিধ্বস্ত করেছে।
নৌবাহিনীর বিশাল জয়ে বড় অবদান হ্যাটট্রিকসহ ৪ গোল করা তালিবের। বেলাল, মামুন ও রিমনের স্টিক থেকে এসেছে দুটি করে গোল। বিজয়ী দলের অন্য দুই গোলদাতা বাচ্চু ও বুলবুল।
এই জয় নৌবাহিনীর সুপার লিগে উত্তরণের পথ প্রশস্ত করেছে। শনিবার নিজেদের শেষ ম্যাচে পটুয়াখালীকে হারাতে পারলেই সুপার লিগ নিশ্চিত হয়ে যাবে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৪ঘ.
bdnews24