বগুড়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের শিরোপা জিতেছে বগুড়া সবুজ সংঘ। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে পাবনার ঈশ্বরদী জয়নগর পিজিসিবি শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাবকে।
নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে খেলা অমীমাংসিত ছিলো ১-১ গোলে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএআর/১৯৪৯ঘ.
bdnews24