২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের কাছে শেখ জামালের হার

নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানের দুই গোলের সুবাদে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল জিতেছে ২-১ গোলে । কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ভিক্টোরিয়া এসসি ও অগ্রণী ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানের দুই গোলের সুবাদে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল জিতেছে ২-১ গোলে । কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ভিক্টোরিয়া এসসি ও অগ্রণী ব্যাংক। এই জয়ের সুবাদে ‘সি’ গ্র“পের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে শেখ রাসেল। তিন ম্যাচের সবগুলোতে জয়ের সুবাদে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। গ্র“প পর্বে একমাত্র তারাই তিনটি ম্যাচই জিতেছে। শেষ আটে শেখ রাসেলের প্রতিপক্ষ ‘বি’ গ্র“প রানার্সআপ আরামবাগ। হেরে গেলেও গ্র“প রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অংশ নেবে শেখ জামাল। তিন ম্যাচে দুটোতে জয়ের সুবাদে তাদের পয়েন্ট ৬। শেষ আটে তারা খেলবে ‘বি’ গ্র“পের সেরা এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে। শুক্রবার ডিফেন্সের ভুলে বিরতির ঠিক আগে পিছিয়ে পড়ে শেখ জামাল। তাদের দুই ডিফেন্ডার রায়হান হোসেন ও মিন্টু শেখকে ফাঁকি দিয়ে দারুণ শটে গোলরক্ষক পিয়ারুজ্জামান পিরুকে পরাস্ত করেন বুকোলা (১-০)। দ্বিতীয়ার্ধে আবার ডিফেন্সের ভুলের শিকার শেখ জামাল। ৫৭ মিনিটে বুকোলার ক্রস শেখ জামালের ডিফেন্ডার মিন্টু শেখ বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দিয়েছেন (২-০)। গোলটি অবশ্য পেয়েছেন বুকোলাই। ৭০ মিনিটে শেখ জামাল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি। নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনের ব্যাকপাস ধরে দুর্দান্ত শটে গোল করেন মিডফিল্ডার মোনায়েম খান রাজু (২-১)। হেরে যাওয়ার জন্য ডিফেন্ডারদেরই দায়ী করছেন শেখ জামালের কোচ সাইফুল বারী টিটু। ম্যাচশেষে তিনি বলেন, “ডিফেন্ডাররা অনেক ভুল করেছে। আর তার সুযোগ নিয়েছে প্রতিপক্ষ। অবশ্য হেরে গেলেও আগের দুই ম্যাচের তুলনায় এই ম্যাচে আমরা ভালো খেলেছি।” “প্রথম ৩০/৪০ মিনিট তো আমাদেরই প্রাধান্য ছিলো। তবে ভালো ফরোয়ার্ডের অভাবে গোল করার তেমন সুযোগ তৈরি করতে পারিনি,” যোগ করেন তিনি। অন্যদিকে জিতেও শেখ রাসেলের কোচ মারুফুল হক দলের খেলায় সন্তুষ্ট নন। তিনি বলেন, “আমরা আগের দুই ম্যাচে দারুণ খেলেছি। কিন্তু শেখ জামালের সঙ্গে অতোটা ভালো খেলতে পারিনি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলেই আমাদের গোলের সুযোগগুলো তৈরি হয়েছে।” শেখ রাসেলের জয়ের নায়ক বুকোলা নিজেও তার খেলায় সন্তুষ্ট নন। তিনি বলেন, “দুই গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরেছি ঠিকই, কিন্তু নিজের খেলা নিয়ে আমি সন্তুষ্ট নই। আমাকে আরো ভালো খেলতে হবে।” কমলাপুরে ভিক্টোরিয়ার পক্ষে তকলিস ও অগ্রণী ব্যাংকের পক্ষে গোল করেন সুজন। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় দুদলের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২০ঘ.