ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়েছে। শনি ও রোববার বিরতি শেষে সোমবার থেকে শুরু হবে টুর্নামেন্টের নকআউট পর্ব। সবগুলো ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
সোমবার প্রথম কোয়ার্টার ফাইনালে বিজেএমসি মুখোমুখি হবে রহমতগঞ্জের। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
সেদিনই বিকেল সাড়ে ৫টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের প্রতিপক্ষ ফরাশগঞ্জ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হতে যাওয়া তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর বুধবার বেলা আড়াইটায় শেষ কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ ক্রীড়াসংঘ।
দুটি সেমিফাইনাল হবে ২০ ও ২১ জানুয়ারি। ফাইনাল ২৪ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪২ঘ.
bdnews24