২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজকে নিচ্ছে না এসি মিলান

ধরেই নেয়া হয়েছিল এসি মিলানে যাচ্ছেন কার্লোস তেভেজ। কিন্তু দলটির প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি জানিয়েছেন, তেভেজকে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধরেই নেয়া হয়েছিল এসি মিলানে যাচ্ছেন কার্লোস তেভেজ। কিন্তু দলটির প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি জানিয়েছেন, তেভেজকে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দল। ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার লন্ডন যান গালিয়ানি। তখন ধরেই নেয়া হয়েছিল চুক্তি প্রায় সম্পন্ন হয়ে গেছে। কেননা গত সপ্তাহে তেভেজের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে সমঝোতায় পৌঁছায় সেরি আ চ্যাম্পিয়নরা। কিন্তু আলেকজান্দ্রে পাতো প্যারিস সেইন্ট-জার্মেইনে (পিএসজি) যেতে অস্বীকার করায় আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় তেভেজকে দলে নেয়ার সব তৎপরতা বাদ দেয় মিলান। পাতোকে নেয়ার জন্য পিএসজি ৩৫ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল বলে বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে বলা হয়। “পাতো থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তেভেজ আসছেন না,” স্কাই স্পের্ট ইতালিয়াকে গালিয়ানি বলেন, “এই দু’জনের বিষয়টি পারস্পরিক সম্পর্কে আবদ্ধ। একজন ক্লাব ছেড়ে না গেলে আরেকজন আসবেন না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৪ ঘ.