ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল এ বছর প্রীতি খেলায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও আর্জেন্টিনার।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বৃহস্পতিবার জানায়, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৩০ কিংবা ৩১ মে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। খেলা হবে ম্যাসাচুসেটসের ফক্সবরো অথবা ম্যরিল্যান্ডের ল্যান্ডোভারে।
এরপর ৩ জুন ডালাসে খেলবে মেক্সিকোর সঙ্গে। আর আর্জেন্টিনার বিপক্ষে ৯ জুন খেলবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
এ সপ্তাহের প্রথম দিকে ব্রাজিলের সঙ্গে প্রীতি খেলার কথা ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও।
এছাড়া বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ব্রাজিল প্রীতি খেলায় মুখোমুখি হবে ২৮ ফেব্র“য়ারি সুইজারল্যান্ডে। আর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে জার্মানিতে ২৬ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৬ ঘ.
bdnews24