ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের দোহায় এশিয়ান শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে ২১ জানুয়ারি। লন্ডন অলিম্পিকে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বাংলাদেশ লড়াইয়ে নামছে শুক্রবার। ছেলেদের এয়ার রাইফেল ইভেন্টে আব্দুল¬াহ হেল বাকি ও আসিফ হোসেন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার মেয়েদের ইভেন্টে শারমিন আক্তার রতœা, শারমিন সুলতানা ও তৃপ্তি দত্ত অংশ নেবেন। মেয়েদের জুনিয়র বিভাগে অংশ নেবেন সাদিয়া সুলতানা।
এছাড়া তৌফিক শাহরিয়ার চন্দন, রমজান আলি ও আরমিন আয়শা এই প্রতিযোগিতায় অংশ নিতে শুক্রবার দোহার উদ্দেশে রওনা দিচ্ছেন। তাদের ইভেন্ট ১৫, ১৭ ও ২১ জানুয়ারি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৭ঘ.
bdnews24