ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার জাতীয় হকিতে জয় পেয়েছে রাজশাহী জেলা, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ৭-১ গোলে হারিয়েছে জয়পুরহাটকে। রাজশাহীর পক্ষে বাপ্পি ও লালন দুটি করে এবং একটি করে গোল করেন মিতান ও তাহের। জয়পুরহাটের একমাত্র গোলদাতা রুকি।
দ্বিতীয় ম্যাচে সেনাবাহিনী ৭-০ গোলে হারিয়েছে সাতক্ষীরাকে। সেনাবাহিনীর সহজ জয়ে দুটি করে গোল করেন কৃষ্ণ ও মিলন। রোকনুজ্জামান, বিল¬াল ও সিরাজুল করেন একটি করে গোল।
দিনের শেষ ম্যাচে বিমানবাহিনী ৫-৪ গোলে জিতেছে দিনাজপুরে বিপক্ষে। বিমানবাহিনীর পক্ষে মোবারক দুটি এবং আজিজুল, মুকিতুল ও মনিরুজ্জামান একটি করে গোল করেন। দিনাজপুরের হয়ে সুমন দুটি এবং আমিন ও মাসুম একটি করে গোল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৯ঘ.
bdnews24