২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার লড়াই জমিয়ে দিল টটেনহ্যাম

প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। বুধবার এভারটনকে ২-০ গোলে হারিয়ে ধরে ফেলেছে তারা ম্যানটেস্টার ইউনাটেডকে। শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে আছে মাত্র তিন পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। বুধবার এভারটনকে ২-০ গোলে হারিয়ে ধরে ফেলেছে তারা ম্যানটেস্টার ইউনাটেডকে। শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে আছে মাত্র তিন পয়েন্ট। টটেনহ্যাম কোচ হ্যারি রেডকেন্যাপ কিন্তু প্রত্যাশার তাপ মোটেও অনুভব করছেন না। এ ব্যাপারে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, “চাপে আছে ম্যান সিটি। যদি আপনি তাদের দলের দিকে তাকান, তাহলে দেখবেন কত অর্থ তারা খরচ করেছে সার্জিও অ্যাগুয়েরো, এডিন ডিজনেকো ও সামির নাসরিকে দলে টানতে গিয়ে। শিরোপা জয়ের প্রত্যাশা নিয়েই তারা মাঠে নেমেছে।” লিগ কাপে বুধবার লিভারপুলের কাছে সিটি হেরে যায় ১-০ গোলে। এর আগে রোববার এফএ কাপ থেকেও তাদের বিদায় করে দেয় ইউনাটেড। অথচ এফএ কাপের শিরোপা ছিল সিটিরই ঘরে। হোয়াইট হার্ট লেনে এভারটনের বিপক্ষে টটেনহ্যামের এই জয় ছিল তাদের শেষ ছয় খেলায় চতুর্থ। অপর দুই খেলায় ড্র করে দলটি। খেলায় টটেনহ্যামের পক্ষে গোল দু’টো করেন আরোন লেনন ৩৫ মিনিটে ও বেনোইট একোট্টো ৬৩ মিনিটে। টটেনহ্যামের পয়েন্ট ২০ খেলায় ৪৫। তালিকার দ্বিতীয় দল ইউনাইটেডের পয়েন্ট সমান খেলায় ৪৫ হলেও দলটি এগিয়ে আছে গোল ব্যবধানে। শীর্ষ দল সিটির পয়েন্ট ৪৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১০ ঘ.