২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকিতে টাঙ্গাইল ও জয়পুরহাটের বিশাল জয়

জাতীয় হকি প্রতিযোগিতায় বুধবার বিশাল জয় পেয়েছে টাঙ্গাইল ও জয়পুরহাট। দিনের অন্য ম্যাচে জিতেছে সাতক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকি প্রতিযোগিতায় বুধবার বিশাল জয় পেয়েছে টাঙ্গাইল ও জয়পুরহাট। দিনের অন্য ম্যাচে জিতেছে সাতক্ষীরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে টাঙ্গাইল ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে দিনাজপুরকে । বিজয়ী দলের তাপস দুটি এবং শামসুদ্দিন, মানিক, পিন্টু, সোহাগ, মিমো ও টিটু একটি করে গোল করেন। দিনাজপুরের সান্ত্বনাসূচক গোলটি রিস্তার। দ্বিতীয় ম্যাচে জয়পুরহাট ১০-০ গোলে বিধ্বস্ত করেছে নারায়ণগঞ্জকে। রুপকের তিনটি এবং সুজন, রাব্বী, আলম, সঞ্জয়, তৌফিকুল, রিপন ও মারজানের একটি করে গোল জয়পুরহাটের বড় জয়ের পথ সুগম করেছে। দিনের তৃতীয় ও শেষ ম্যাচে সাতক্ষীরা ২-০ গোলে যশোরকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা রাজন ও আরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০০ঘ.