ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার থেকে শুরু হচ্ছে খুলনা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিভাগটির দশটি জেলা এই প্রতিযোগিতায় অংশ নেবে।
খুলনা জেলা স্টেডিয়ামে শুক্রবার বিকেলে প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রতিটি খেলা এই স্টেডিয়ামেই হবে।
ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।
এটিএন বাংলা ফাইনাল খেলাটি সরাসরি স¤প্রচার করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৯০৬ঘ.
bdnews24