ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি খেলায় মুখোমুখি হতে যাচ্ছে ৯ জুলাই। খেলা হওয়ার কথা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, সৌদি আরবের সঙ্গেও তারা প্রীতি ম্যাচ খেলবে ১৪ নভেম্বর রিয়াদে। এর আগে ১৫ অগাস্ট খেলবে তারা জার্মানির বিপক্ষে। তবে খেলাটি কোথায় হবে, তা এখনো ঠিক হয়নি।
খেলার দিনক্ষণ ঘোষণা করলেও দল সম্পর্কে কোনো কিছু জানায়নি এএফএ। তবে নামকরা মাঠে খেলতে গেলে কর্তৃপক্ষ সাধারণত সেরা দলকেই নিয়ে যেতে বলে। সে ক্ষেত্রে ফিফার তিনবারের বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসিকে দলে নিতে হবে আর্জেন্টিনাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৬ ঘ.
bdnews24