ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে জিজ্ঞাসাবাদ করা হবে আটলান্টার সাবেক অধিনায়ক ক্রিস্টিয়ানো দোনিকে ।
রাষ্ট্র পক্ষের আইনজীবী রবার্তো ডি মার্টিনো তাকে জিজ্ঞাসাবাদ করবেন বুধবার। ম্যাচ পাতানো ও অবৈধ বাজি নিয়ে তদন্তের অংশ হিসেবে স¤প্রতি দোনি ছাড়াও ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গত মাসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোনি তার দলের সেরি বি’র খেলা পাতাতে সহায়তা করার কথা স্বীকার করেন।
দোনিকে গত অগাস্টে সাড়ে তিনি বছর নিষিদ্ধ করা হয়। এ মৌসুমে সেরি আ’য় ওঠা আটলান্টার জরিমানা করা হয় ছয় পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৪ ঘ.
bdnews24