২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন মেসির প্রয়োজন বিশ্বকাপ জয়: প্লাতিনি

সর্বকালের সেরা খেলোয়াড় হতে হলে লিওনেল মেসিকে অবশ্যই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে হবে বলে মনে করেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তী মিশেল প্লাতিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সর্বকালের সেরা খেলোয়াড় হতে হলে লিওনেল মেসিকে অবশ্যই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে হবে বলে মনে করেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তী মিশেল প্লাতিনি। অবশ্য টানা তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ২৪ বছর বয়সী মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নির্দ্বিধায় মেনে নিয়েছেন তিনি। তবে প্লাতিনির বিশ্বাস, পেলে ও ম্যারাডোনার সঙ্গে প্রতিযোগিতায় নামতে হলে মেসিকে অবশ্যই ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা জিততে হবে। প্লাতিনি বলেন, “বিশ্বকাপ জিতুক বা না জিতুক মেসি সবসময়ই সেরাদের মধ্যে থাকবে। কিন্তু বিশ্বকাপ সত্যিই অন্যরকম। দর্শকদের মনে বিশ্বকাপই গেঁথে থাকবে।” উদাহরণ দিতে গিয়ে প্লাতিনি বলেন, “যখন ম্যারাডোনাকে নিয়ে কেউ কথা বলবে তখন সবার মনেই ভেসে উঠে ১৯৮৬ বিশ্বকাপে তার কীর্তির কথা। ওই বিশ্বকাপে ম্যারাডোনা অসাধারণ খেলেছিলেন।” ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয় মেসির। ওই বিশ্বকাপে একটি গোল পেলেও ২০১০ বিশ্বকাপে তিনি একটিও গোল করতে পারেননি। ওই টুর্নামেন্টে জার্মানির কাছে ০-৪ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৩৭ ঘ.