ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকি প্রতিযোগিতার সুপার লিগে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ফরিদপুর ও ঢাকা জেলা। তিনটি দলই গ্র“প চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে উঠেছে।
শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মামুনুর রহমান চয়নের ৬ গোলের সুবাদে ফরিদপুর ১৬-০ গোলের বিশাল ব্যবধানে চট্টগ্রামকে হারিয়েছে। এছাড়া হাসান যুবায়ের, মইনুল ইসলাম, কামরুজ্জামান ও প্রশান্ত কুমার সরকার দুটি করে এবং একটি করে গোল করেন ঈসা মিয়া ও এনামুল কবীর।
দিনের অন্য ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকসহ চার গোলের ওপরে ভর করে ঢাকা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ময়মনসিংহকে। জিমি ছাড়া রুবেল তিনটি, আসাদুজ্জামান চন্দন, শেখ মোহাম্মদ নান্নু ও ইকবাল নাদির প্রিন্স একটি করে গোল করেছেন ঢাকার হয়ে।
আর বিকেএসপি ওয়াকওভার পেয়েছে। গাইবান্ধা মাঠে না আসায় তাদের ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।
গাইবান্ধা অবশ্য আগেই এই টুর্নামেন্টে অংশ না নেয়ার কথা হকি ফেডারেশনকে জানিয়ে দিয়েছিলো। প্রতিযোগিতা শুরু হওয়ার পর গাইবান্ধা খেলতে অপারগতা প্রকাশ করলেও সূচিতে কোনো পরিবর্তন আসেনি। তাই তাদের আগের ম্যাচের প্রতিপক্ষও ওয়াকওভার পেয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৮ঘ.
bdnews24