২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ‘অভিষেক’ হচ্ছে অঁরির

আর্সেনালের হয়ে দ্বিতীয়বার ‘অভিষেক’ হতে যাচ্ছে থিয়েরে অঁরির। এফএ কাপের তৃতীয় পর্বে লিডসের বিপক্ষে তার খেলার কথা নিশ্চিত করেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। খেলা হবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালের হয়ে দ্বিতীয়বার ‘অভিষেক’ হতে যাচ্ছে থিয়েরে অঁরির। এফএ কাপের তৃতীয় পর্বে লিডসের বিপক্ষে তার খেলার কথা নিশ্চিত করেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। খেলা হবে সোমবার। তবে প্রথম একাদশে না বদলী হিসেবে তাকে খেলানো হবে, সে ব্যাপারে অবশ্য নিশ্চিত নন ওয়েঙ্গার। তিনি বলেন, “লিডসের বিপক্ষে অঁরিকে খেলানো হবে। তবে শুরু থেকে না বদলী হিসেবে তাকে মাঠে নামাবো, সে ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নেইনি।” “অবশ্যই, শারীরিকভারে অঁরির মধ্যে এখনো কিছু ঘাটতি রয়ে গেছে। তবে আমার মনে হয়, এক কিংবা দুই সপ্তাহ পর এই ঘাটতি থাকবে না। দলের সঙ্গে তিনি যোগ দেয়ায় প্রত্যেকে খুশি হয়েছেন,” বলেন ওয়েঙ্গার। বর্তমানে নিউইয়র্ক রেড বুলসের খেলোয়াড় অঁরিকে সাড়ে ছয় সপ্তাহের জন্য ধার নিয়েছে আর্সেনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৫ ঘ.