২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আশা ছাড়েননি গার্দিওলা

রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়ার পরও লা লিগার শিরোপা জয়ের আশা ছাড়েননি বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। রোববার এসপানিওলের সঙ্গে তার দল ড্র করে ১-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়ার পরও লা লিগার শিরোপা জয়ের আশা ছাড়েননি বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। রোববার এসপানিওলের সঙ্গে তার দল ড্র করে ১-১ গোলে। সেস ফ্যাব্রেগাসের গোলে খেলার ১৬ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু ৮৬ মিনিটে এসপানিওলকে সমতায় ফেরান আলভারো ভাজকুয়েজ। এই খেলায় বার্সেলোনা ড্র করায় লিগ শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। কিন্তু আশা ছাড়ছেন না গার্দিওলা। তিনি বলেন, এখনো বিস্তর পথ পাড়ি দিতে হবে। সামনে পড়ে আছে অনেক পয়েন্ট। ফ্যাব্রেগাসও জোর দিয়ে বলছেন, কোন দল শিরোপা জিতবে তা এখনো নিশ্চিত নয়। কেননা এখনো মৌসুমের অর্ধেকেরও বেশি বাকি। বার্সেলোনা মনে করছে, যোগ করা সময়ে রেফারি তাদের পেনাল্টি দিলেও দিতে পারতেন। কেননা গোলমুখে জটলার সময় এসপানিওলের রক্ষণভাগের খেলোয়াড় রাউল রদ্রিগুয়েজের হাতে বল লেগেছিল। কিন্তু এ জন্য রেফারিকে দায়ী করতে রাজি নন গার্দিওলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৫ ঘ.