ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় বাস্কেটবলের চতুর্থ রাউন্ডে উঠেছে খুলনা ও গাজীপুর জেলা। রোববার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে খুলনা ৮৭-৪০ পয়েন্টে সাতক্ষীরাকে হারিয়েছে।
প্রথমার্ধে খুলনা ৪৫-২১ পয়েন্টে এগিয়েছিল। খুলনার পক্ষে বাপ্পি ২৫ ও শোয়েব ২২ এবং সাতক্ষীরার পক্ষে মাহিন ১৩ ও আশিক ৮ পয়েন্ট স্কোর করেন।
অন্য ম্যাচে গাজীপুর ১০০-৬৩ পয়েন্টে ঢাকাকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৪০-২৮ পয়েন্টে এগিয়েছিল। গাজীপুরের পক্ষে সাজিদ ২০ ও শুভ ১৯ পয়েন্ট স্কোর করেন। সাদমান ২৩ ও সাকিব ২১ পয়েন্ট স্কোর করলেও ঢাকা হার এড়াতে পারেননি।
সোমবার চতুর্থ রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩১ঘ.
bdnews24