ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকি প্রতিযোগিতার তৃতীয় দিনেই ওয়াকওভার পেয়েছে চট্টগ্রাম বিভাগ। রোববার দিনের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ গাইবান্ধা জেলা মাঠে না আসায় চট্টগ্রাম বিভাগকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে গোল-উৎসব করেছে ময়মনসিংহ জেলা। রংপুর জেলাকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ময়মনসিংহের বিশাল জয়ে বড় অবদান হ্যাটট্রিকসহ চার গোল করা মাজেদুল হক হিমেলের। নুরুল¬াহ রিয়াদের স্টিক থেকে এসেছে তিন গোল। এছাড়া একটি করে গোল করেন শাবাব রহমান, মুনতাসির মামুন, ফরহাদ হোসেন ও শফি আহমেদ।
দ্বিতীয় খেলায় পুলিশ এসসি ৫-২ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে রানা তিনটি এবং জুয়েল ও মাহফুজ একটি করে গোল করেন। চট্টগ্রামের দুই গোলদাতা ইমরান পারভেজ ও এরশাদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৩ঘ.
bdnews24