২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলিতোর জোড়া গোলে ইন্টারের সহজ জয়

আগামী সপ্তাহান্তে নগর প্রতিপক্ষ এসি মিলানের সঙ্গে খেলার আগে ভালোভাবেই মহড়াটা সেরে নিল ইন্টার মিলান। দিয়েগো মিলিতোর জোড়া গোলের সুবাদে সেরি আ’য় শনিবার পার্মার বিপক্ষে জিতেছে তারা ৫-০ ব্যবধানে। দিনের অপর খেলায় সিয়েনা ৪-০ গোলে হারায় দশজনের লাৎসিওকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 05:16 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সপ্তাহান্তে নগর প্রতিপক্ষ এসি মিলানের সঙ্গে খেলার আগে ভালোভাবেই মহড়াটা সেরে নিল ইন্টার মিলান। দিয়েগো মিলিতোর জোড়া গোলের সুবাদে সেরি আ’য় শনিবার পার্মার বিপক্ষে জিতেছে তারা ৫-০ ব্যবধানে। দিনের অপর খেলায় সিয়েনা ৪-০ গোলে হারায় দশজনের লাৎসিওকে। দিয়েগো মিলিতো তার গোল দু’টো করেন ১৩ ও ৪১ মিনিটে। মাঝে ১৮ মিনিটে গোল করেন থিয়াগো মোতা। চতুর্থ গোলটি দেন গিয়ামপাওলো পাজ্জিনি ৫৬ মিনিটে। পঞ্চম গোলটি আসে মার্কো ফারাওনির পা থেকে। সেরি আ’য় এটি তার প্রথম গোল। এই জয়ের ফলে ক্লদিও রানেইরির দল উঠে গেল পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। খেলা শেষে তিনি বলেন, “প্রতিকূল পরিস্থিতিকে আমরা অনুকূলে আনছি।” “সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটা বলের জন্য অব্যাহতভাবে লড়াই করে যাওয়া,” যোগ করেন তিনি, “আগামীকাল (রোববার) আমাদের ছুটি। এরপর আমরা চিন্তভাবনা করবো মিলানের বিপক্ষে খেলা নিয়ে।” শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চান না রানেইরি, “আগে দেখবো, এপ্রিল ও মে মাসে আমরা কি করি।” ইন্টারের পয়েন্ট ১৭ খেলায় ২৯। এক ম্যাচ কম খেলে শীর্ষ দল এসি মিলানের পয়েন্ট ৩৪। জুভেন্টাসের পয়েন্ট ৩৪ হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে দলটি। আর ১৭ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লাৎসিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৩৬ ঘ.