২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেন চ্যাম্পিয়ন কানেপি

দানিয়েলা হানতুচোভাকে হারিয়ে ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসের মেয়েদের এককের শিরোপা জিতেছেন এস্তোনিয়ার কাইয়া কানেপি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডব্লিউটিএ শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জনুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দানিয়েলা হানতুচোভাকে হারিয়ে ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসের মেয়েদের এককের শিরোপা জিতেছেন এস্তোনিয়ার কাইয়া কানেপি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডব্লিউটিএ শিরোপা। শনিবারের ফাইনালে তিনি ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন হানতুচোভাকে। চতুর্থবারের মত হানতুচোভার মুখোমুখি হওয়া কানেপি এই প্রথম জয়ের দেখা পেলেন। এদিকে পুরুষ এককের ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে ও আলেজান্দ্র দোলগোপোলোভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০৩ ঘ.