ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে শনিবার জিতেছে খুলনা জেলা, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে খুলনা ৬২-৫৩ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারায়। প্রথমার্ধে অবশ্য পুলিশ ৩২-২৬ পয়েন্টে এগিয়েছিল । খুলনার পক্ষে সর্বোচ্চ স্কোর করেন বাপ্পি। তার পয়েন্ট ১৬।
বাংলাদেশ বিমানবাহিনী ৬৭-৬০ পয়েন্টে ঢাকা জেলাকে হারায়। বিমানবাহিনীর পক্ষে মাসুম ১৯ ও নয়ন ১৭ পয়েন্ট পান এবং ঢাকার পক্ষে শুভ ১৩ পয়েন্ট পান।
দিনের প্রথম ম্যাচে হারলেও পুলিশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে। তারা ৭৬-৫৭ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে হারায়। পুলিশের পক্ষে শাহিনুর ২৮ ও হারুন ২০ পয়েন্ট পান। আর সাতক্ষীরার পক্ষে মাহিন ১৫ ও মোবাসিন ১০ পয়েন্ট পান।
রোববার খুলনা-সাতক্ষীরা এবং ঢাকা-গাজীপুর জেলা মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১৭ঘ.
bdnews24