২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের কাবাডি ম্যাচ

শারীরিক প্রতিবন্ধিতাই শেষ কথা নয়, বরং এই প্রতিকূলতা অতিক্রম করে অন্য দশজন স্বাভাবিক মানুষের মতো বেঁেচ থাকা যায়-এ কথাই প্রমাণ করে দিলেন কিশোরগঞ্জে কাবাডি খেলায় অংশ নেয়া দৃষ্টি প্রতিবন্ধীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শারীরিক প্রতিবন্ধিতাই শেষ কথা নয়, বরং এই প্রতিকূলতা অতিক্রম করে অন্য দশজন স্বাভাবিক মানুষের মতো বেঁেচ থাকা যায়-এ কথাই প্রমাণ করে দিলেন কিশোরগঞ্জে কাবাডি খেলায় অংশ নেয়া দৃষ্টি প্রতিবন্ধীরা। কিশোরগঞ্জ ষ্টেডিয়ামে শুক্রবার বিকেলে কাবাডি খেলায় অংশ নেয় কিশোরগঞ্জ জেলা ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় দল। আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী সেবা সংস্থার কিশোরগঞ্জ শাখা। সার্বিক সহায়তা দেয় সংস্থার কেন্দ্রীয় কমিটি। খেলা শুরুর আগে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খেলায় জেতে কিশোরগঞ্জ জেলা দল ২৪-১৩ পয়েন্টে। খেলা শেষে উভয় দলকে পুরষ্কার দেয়া হয়। চট্রগ্রাম দলের অধিনায়ক রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র রফিকুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধীরা করুণার পাত্র নন, তারাও সব প্রতিকূলতা জয় করে খেলাধুলা ও লেখাপড়াসহ সর্বক্ষেত্রে সাফল্য পেতে পারেন। স¤প্রতি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে মাষ্টার্স পরীক্ষায় অংশ নেয়া কিশোরগঞ্জ দলের অধিনায়ক শাহজাহান খান বলেন, শারীরিক প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের দিকে নজর দেয়া হলে তারাও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিআর/১৪৪২ ঘ.