২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনহোর পরিকল্পনায় আছেন কাকা

এসি মিলানের কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় কাকাকে নিয়ে অনেক সাফল্য পেয়েছিলেন প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) নতুন কোচ কার্লো আনচেলোত্তি। সে কথা মনে রেখে তিনি প্যারিসে আনতে চান কাকাকে। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো বলেই দিলেন, বাকি মৌসুমের জন্য তার পরিকল্পনায় আছেন ব্রাজিলের এই ‘প্লে-মেকার’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলানের কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় কাকাকে নিয়ে অনেক সাফল্য পেয়েছিলেন প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) নতুন কোচ কার্লো আনচেলোত্তি। সে কথা মনে রেখে তিনি প্যারিসে আনতে চান কাকাকে। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো বলেই দিলেন, বাকি মৌসুমের জন্য তার পরিকল্পনায় আছেন ব্রাজিলের এই ‘প্লে-মেকার’। পিএসজি’র মালিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমন এক ব্যক্তি জানান, লিগ ওয়ানের শীর্ষ দল এই খেলোয়াড়কে দলে টানতে চায়। ওই ব্যক্তি তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি। কিন্তু মরিনহো বলছেন, “বাকি মৌসুমের জন্য কাকা আমার হিসেবের মধ্যেই আছেন।” কাকা ছয় বছরের চুক্তিতে মিলান থেকে রিয়ালে যোগ দেন ২০০৯ সালে। এর আগে কাকা ব্যালন ডি’অর জেতার পাশাপাশি ফিফার বর্ষসেরা খেলোয়াড় হন ২০০৭ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৪ ঘ.