২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্দিওলাই বর্ষসেরা

বার্সেলোনার পেপ গার্দিওলাকে ২০১১ সালের সেরা কোচের মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার পেপ গার্দিওলাকে ২০১১ সালের সেরা কোচের মর্যাদা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন। গত বছর বার্সার কোচ হিসেবে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন তিনি। এর আগে ২০০৯ সালেও তাকে বর্ষসেরা কোচের মর্যাদা দেয় ফেডারেশন। ৮১টি দেশের ফুটবল বিশেষজ্ঞদের ভোটাভুটিতে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে পেছনে ফেলে এগিয়ে যান স্পেনের মাঝমাঠের সাবেক এই খেলোয়াড়। ২০১০ সালে সেরা কোচের মর্যাদা দেয়া হয়েছিল মরিনহোকে। সাংবাদিকদের শুক্রবার মরিনহো বলেন, গার্দিওলার সাফল্যের কারণে এই মর্যাদা তার প্রাপ্য। ফেডারেশন পুরস্কারটি দিচ্ছে ১৯৯৬ সাল থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪০ ঘ.