২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারে আর্সেনালে ফিরলেন অঁরি

ফ্রান্সের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় থিয়েরে অঁরি আবারো আর্সেনালে ফিরে এসেছেন। তবে একেবারে নয়, ধারে দুই মাসের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় থিয়েরে অঁরি আবারো আর্সেনালে ফিরে এসেছেন। তবে একেবারে নয়, ধারে দুই মাসের জন্য। বর্তমানে নিউইয়র্ক বুলসের খেলোয়াড় ৩৪ বছর বয়স্ক অঁরি ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত, আর্সেনালের হয়ে সর্বোচ্চ ২২৬ গোল করেন। উত্তর লন্ডনের ক্লাবটির ওয়েবসাইটে বলা হয়, ধারে অল্প কিছুদিনের জন্য অঁরি আর্সেনালে যোগ দিয়েছেন। জানুয়ারি ও ফেব্র“য়ারিতে গানার্সদের হয়ে মাঠে দেখা যাবে অঁরিকে। এরই মধ্যে দলের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। ওয়েবসাইটে অঁরি বলেন, “দুই খেলোয়াড় গার্ভিনহো ও মারুয়ানে শামাখের অনুপস্থিতির সময় আমাকে দলকে সাহায্য করতে বলেন আর্সেন ওয়েঙ্গার।” “তার পরিকল্পনার কথা জানার পর আমি তা মেনে নেই। আমি এখানে নায়ক কিংবা কোনো কিছু প্রমাণ করতে আসিনি। আমি এসেছি সাহায্য করতে,” যোগ করেন তিনি। আফ্রিকা নেসন্স কাপে খেলতে যাবেন গার্ভিনহো ও মারুয়ানে শামাখ। রেড বুলসের সমর্থকদেরও ফিরে যাওয়ার নিশ্চয়তা দেন অঁরি, “আমি পুরো মৌসুমের জন্য লন্ডন যাইনি। আবারো ফিরে আসবো এবং রেড বুলসের হয়ে জিততে চাই মেজর লিগ সকার কাপ।” আর্সেনালের ইতিহাসে সর্বোচ্চ গোল করায় স¤প্রতি এমিরেটস স্টেডিয়ামে অঁরির একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১২ ঘ.