ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলে যাচ্ছেন বলে খবর বেরিয়েছিল শনিবার। কিন্তু স্রেফ ভলি মেরে তা উড়িয়ে দিয়েছেন রুনি, তার ক্লাবও।
ইংল্যান্ডের একটি পত্রিকায় দাবি করা হয়, রুনি ও কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সম্পর্কে ফাটল ধরেছে।
এরপর এক যৌথ বিবৃতিতে রুনি ও তার ক্লাব জানায়, ম্যানচেস্টার ইউনাইটেড ও রুনির সম্পর্ক ভেঙে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা স্রেফ ‘কাণ্ডজ্ঞানহীন’ কথা। এছাড়া ইংল্যান্ডের আক্রমণভাগের এই খেলোয়াড় ও ফার্গুসন আগেও পরস্পরকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে চলেছেন, এখনো চলছেন। আগামীতেও এক সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন তারা।
পরে ২৬ বছর বয়সী রুনি আবারো ইউনাইটেডের প্রতি তার অঙ্গীকারের কথা তুলে ধরে টুইটারে লেখেন, “পত্রিকাটি স্রেফ বাজে খবর ছাপিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২২ ঘ.
bdnews24