ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার সিটিসেল জাতীয় বাস্কেটবলে বড় ব্যবধানে জিতেছে রংপুর, সাতক্ষীরা ও খুলনা। জয় পেয়েছে যশোর ও গাজীপুর জেলাও।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে রংপুর ৮৩-৩০ পয়েন্টে কুমিল্লাকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৩০-১২ পয়েন্টে এগিয়েছিল । রংপুরের পক্ষে রুস্তম সর্বোচ্চ ২১ পয়েন্ট স্কোর করেন।
অন্যান্য ম্যাচে সাতক্ষীরা ৭৩-৩৪ পয়েন্টে রাজশাহীকে, খুলনা ৮৭-৩৩ পয়েন্টে নারায়ণগঞ্জকে, যশোর ৪৮-৪৬ পয়েন্টে চাঁদপুরকে এবং গাজীপুর ৮০-৬৩ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০০ঘ.
bdnews24