২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার কোচ হতে যাচ্ছেন পেকেরম্যান

কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন হোসে নেস্টর পেকেরম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন হোসে নেস্টর পেকেরম্যান। কলম্বিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বৃহস্পতিবার জানায়, পেকেরম্যানের সঙ্গে এ ব্যাপারে তারা এরই মধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। কয়েক দিনের মধ্যে পেকেরম্যান চুক্তিতে সই করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপ বাছাই পর্বের তিন খেলায় মাত্র চার পয়েন্ট পাওয়ার পর কোচ লিওনেল আলভারেজকে গত মাসে বরখাস্ত করে কলম্বিয়া। আলভারেজ দায়িত্ব নিয়েছিলেন হার্নান দারিও গোমেজের কাছ থেকে। খেলোয়াড়ী জীবনে মাঝমাঠে খেলতেন পেকেরম্যান। ৭০’র দশকে কলম্বিয়ার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে মেডেলিনে খেলেন তিনি। এছাড়া আর্জেন্টিনায় খেলেন আর্জেন্টিনোস জুনিয়রের হয়ে। আর্জেন্টিনা ও মেক্সিকোর কয়েকটি ক্লাবেও তিনি কোচ হিসেবে কাজ করেন। আর্জেন্টিনা ২০০৬ সালের বিশ্বকাপ খেলে পেকেরম্যানের অধীনে। কিন্তু কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে স্বাগতিক জার্মানির কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫১ ঘ.