২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালেন্সিয়া জিতলেও হেরে গেছে এসপানিওল

জোনাসের প্রথমার্ধের গোলে ভালেন্সিয়া বৃহস্পতিবার কোপা দেল রে’তে ১-০ গোলে জিতেছে সেভিয়ার বিপক্ষে। তবে এগিয়ে গিয়েও দ্বিতীয় বিভাগের দল কর্ডোবার কাছে ২-১ গোলে হেরে যায় দশজনের এসপানিওল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 05:48 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোনাসের প্রথমার্ধের গোলে ভালেন্সিয়া বৃহস্পতিবার কোপা দেল রে’তে ১-০ গোলে জিতেছে সেভিয়ার বিপক্ষে। তবে এগিয়ে গিয়েও দ্বিতীয় বিভাগের দল কর্ডোবার কাছে ২-১ গোলে হেরে যায় দশজনের এসপানিওল। জোনাস গোলটি করেন খেলার ৩৩ মিনিটে। সতীর্থর কাছ থেকে বল পেয়ে বাঁকানো শট নেন ব্রাজিলের আক্রমণভাগের এই খেলোয়াড়। গোলরক্ষক আন্দ্রেস পালোপের কিছু বুঝে ওঠার আগেই বল আশ্রয় নেয় জালে। এর আগের খেলায় সার্জিও গার্সিয়ার ৩৮ মিনিটের গোলে এগিয়ে যায় এসপানিওল। কিন্তু খেলার ৫৪ মিনিটে কার্ডোবার আক্রমণভাগের খেলোয়াড় হোসে ডায়াজকে ফাউল করায় গোলরক্ষক কিকো ক্যাসিয়াকে মাঠ থেকে বের করে দেন রেফারি। সেই সঙ্গে বাঁশি বাজান পেনাল্টির। বদলী গোলরক্ষক ক্রিস্টিয়ান আলভারেজ পেনাল্টি কিক ঠেকিয়ে দিলেও ৮১ মিনিটে বরোয়া গার্সিয়ার দূরপাল্লার শটের সামনে অসহায় পড়েন তিনি। কেননা রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে বলটি খানিকটা বেঁকে গিয়েছিল। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে কর্ডোবা। একজন খেলোয়াড় বেশি নিয়ে ভালোভাবেই চেপে ধরে তারা এসপানিওলকে। এর পুরস্কারও পায় তারা চার মিনিট পর। জয়সূচক গোলটি করেন কার্লোস কাবায়েরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৭ ঘ.