ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হকি। শনিবার থেকে ২১টি দল নিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।
বৃহস্পতিবার হকি ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্ল¬াহ জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, “১৫টি জেলা, একটি বিভাগীয় দল, চারটি সার্ভিসেস দল ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অংশ নেবে এই প্রতিযোগিতায়।”
“খেলা নিয়মিতভাবে মাঠে রাখা আমাদের বর্তমান কমিটির মূল লক্ষ্য। তারই অংশ হিসেবে বিজয় দিবস হকির পর জাতীয় হকিও আয়োজন করতে যাচ্ছি আমরা,” যোগ করেন তিনি।
জাতীয় হকি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিলো ২০০৭ সালে। এরপর খন্দকার জামিলউদ্দিনের নেতৃত্বাধীন সাবেক কমিটি এই প্রতিযোগিতা আয়োজনের কোনো উদ্যোগ নেয়নি ।
এবারের জাতীয় হকিতে অংশ নিতে যাওয়া ২১টি দল হলো ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, টাঙ্গাইল, পটুয়াখালী, কুমিল্ল¬া জেলা, চট্টগ্রাম বিভাগ, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৭ঘ.
bdnews24