ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় বাস্কেটবলে বৃহস্পতিবার বড় ব্যবধানে জিতেছে ঢাকা। এছাড়া জয় পেয়েছে গাজীপুর, সাতক্ষীরা, খুলনা ও চট্টগ্রাম জেলা।
ধানমন্ডি বাস্কেবল জিমন্যাশিয়ামে ঢাকা ৮৪-৩৫ পয়েন্টে রংপুরকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৩৮-১৬ পয়েন্টে এগিয়েছিলো। ঢাকার পক্ষে সর্বোচ্চ স্কোরার শুভ (২৭ পয়েন্ট)।
অন্য চারটি ম্যাচে গাজীপুর ১০৩-৫৬ পয়েন্টে কুষ্টিয়াকে, সাতক্ষীরা ৬২-৫০ পয়েন্টে যশোরকে, খুলনা ৮৫-৫৮ পয়েন্টে ময়মনসিংহকে ও চট্টগ্রাম ৬৭-৪৭ পয়েন্টে নরসিংদীকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৪ঘ.
bdnews24