ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস পর নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ২৫ সদস্যের কমিটির নাম প্রকাশ করা হয়।
গত ৮ ডিসেম্বর নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়।
অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে বহাল রাখা হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিমকে। নতুন সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদা।
সাধারণ সম্পাদকসহ বর্তমান কমিটির ১৩ জনই নতুন। সহ-সভাপতি হিসেবে আছেন মওদুদুর রহমান বাবু, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাজী মঈনুজ্জামান পিলা, মুনিরা মোরশেদ হোসেন, জোবেরা রহমান লিনু, এ এম মোসাদ্দিক আহমেদ ও গোফরানুল হক।
যুগ্ম সম্পাদক করা হয়েছে সাইদুল হক সাদী ও মোহাম্মদ সমিরউদ্দিনকে। এম এ রশিদ খান হয়েছেন কোষাধ্যক্ষ।
২০০৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য পদে শতভাগ ভোট পেয়ে নির্বাচিত খন্দকার হাসান মুনীরকে পাঁচ নম্বর সদস্য হিসেবে অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট এম এ হাই, শাহাবুদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম টিপু, আল মারুফ এনায়েত হোসেন, খন্দকার আল মামুন বিল্ল¬াহ, গোলাম মারুফ মনা, আনোয়ার কবির চৌধুরী, সুশীল কুমার আগারওয়াল, অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, রাইসুল আলম খান, হাসান জহির মুকুল ও এনামুল হক সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২২ঘ.
bdnews24