২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন সুয়ারেজ

ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় প্যাট্রিক এভরাকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালা-গালি করার ঘটনায় বুধবার প্রথমবারের মতো গণ-ক্ষমা চাইলেন লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় প্যাট্রিক এভরাকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালা-গালি করার ঘটনায় বুধবার প্রথমবারের মতো গণ-ক্ষমা চাইলেন লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজ। অ্যানফিল্ডে অক্টোবরে ম্যান ইউ’র সঙ্গে খেলার সময় এভরাকে গালি দিতে গিয়ে ‘নেগ্রো’ কিংবা ‘নেগ্রোস’ শব্দটা সাতবার উচ্চারণ করেন সুয়ারেজ। খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলেও বড় ধরনের মাসুল দিতে হয় সুয়ারেজকে। আট খেলায় নিষিদ্ধ করা হয় তাকে। জরিমানা করা হয় ৪০ হাজার পাউন্ড। উরুগুয়ের এই খেলোয়াড় বুধবার এক বিবৃতিতে বলেন, এই শাস্তি তিনি মেনে নিয়েছেন। তবে মন থেকে নয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তিনি যা বলেছেন তা স্পেনিশ ভাষায়। আর তার অনুবাদ ঠিক হয়নি। সুয়ারেজ অবশ্য স্বীকার করেন তার আচরণে অনেকে ক্ষুব্ধ হতে পারেন। তবে এভরার কাছে সরাসরি ক্ষমা চাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩০ ঘ.