২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সায় আরো এক বছর থাকছেন পিন্টো

গোলরক্ষক হোসে মানুয়েল পিন্টো কলোরাডো বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে রাজি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোলরক্ষক হোসে মানুয়েল পিন্টো কলোরাডো বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে রাজি হয়েছেন। এর ফলে ৩৬ বছর বয়স্ক পিন্টো নু ক্যাম্পে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত থেকে যাচ্ছেন অতিরিক্ত গোলরক্ষক হিসেবে। দলটির মূল গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ভিক্তর ভালদেস। চুক্তিতে উভয় পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে সই করেনি। কিন্তু ক্লাব জানায়, দুই পক্ষই গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছেছে। সেল্টা ভিগো থেকে পিন্টো বার্সেলোনায় যোগ দেন ২০০৮ সালের জানুয়ারিতে। দলের হয়ে মাঠে নেমেছেন ৩৮ বার। গোলের তিক্ত স্বাদ নিতে হয়েছে ২৮ বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০২ ঘ.