ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল বালাক বায়ার লেভারকুসেন ছেড়ে যাচ্ছেন এই গ্রীষ্মে।
বালাকের সঙ্গে লেভারকুসেনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এ মৌসুমের শেষে। ক্লাবের প্রধান নির্বাহী জানান, তার চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই।
তার ভাষায়, “২০১০ সালে বালাককে যখন আমরা দলে নেই, তখনই এ কথা পরিস্কার করে দেয়া হয় যে দু’বছর পর আমরা আলাদা আলাদা পথে হাঁটবো।”
মৌসুমের বাকি সময় বালাক নিজেকে উজাড় করে দেবেন বলে আশা করছেন নির্বাহী কর্মকর্তা।
তিনি জানান, বালাকের বদলে বিখ্যাত কোনো খেলোয়াড়কে দলে নেয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৪ ঘ.
bdnews24