ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার সিটিসেল জাতীয় বাস্কেটবলে জিতেছে সাতক্ষীরা, যশোর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম জেলা।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে সাতক্ষীরা ৮৬-৩৪ পয়েন্টে চাঁদপুর জেলাকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৩৬-১৭ পয়েন্টে এগিয়েছিলো।
সাতক্ষীরার পক্ষে আশিক ২৪ মোবতাসিন ১৭ পয়েন্ট স্কোর করেন। চাঁদপুরের পক্ষে শিশির (১৩ পয়েন্ট) সর্বোচ্চ স্কোরার।
অন্য ম্যাচগুলোতে যশোর ৬৪-৫৪ পয়েন্টে রাজশাহীকে, ময়মনসিংহ ৭১-৪৫ পয়েন্টে নারায়ণগঞ্জকে, ঢাকা ৯৭-৩৮ পয়েন্টে কুমিল্ল¬াকে এবং চট্টগ্রাম ৮৫-১৬ পয়েন্টে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৬ঘ.
bdnews24