২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চোট-সমস্যায় সেরেনা

কোর্টে ফিরতে না ফিরতেই আবার চোট-সমস্যায় পড়েছেন সেরেনা উইলিয়ামস। গোড়ালির চোটের কারণে ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোর্টে ফিরতে না ফিরতেই আবার চোট-সমস্যায় পড়েছেন সেরেনা উইলিয়ামস। গোড়ালির চোটের কারণে ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের ফাইনালে হেরে যাওয়ার পর চোট পান ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা। প্রায় চার মাস পর এই প্রতিযোগিতা দিয়েই আন্তর্জাতিক টেনিসে ফিরেছিলেন তিনি। কিন্তু বুধবার দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার বোজানা জোভানোভস্কির বিপক্ষে ৬-২, ৫-৩ গেমে এগিয়ে থাকার সময় হঠাৎ কোর্টে পড়ে যান মেয়েদের র‌্যাংকিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড়। কয়েক মিনিট চিকিৎসা নেয়ার পর কোর্টে ফিরে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যান তিনি। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বাঁ গোড়ালি মচকানোর বিষয়টি নিশ্চিত করেন সেরেনা। তিনি বলেন, “আমাকে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে। তবে খুব বেশি দিনের জন্য নয়। দেখা যা কী হয়। আশা করি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবো।” বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। এই প্রতিযোগিতায় সেরেনা ৫ বারের চ্যাম্পিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৩ঘ.