২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগারো জনকেই পাল্টাতে চেয়েছিলেন মরিনহো

কোপা দেল রে’র শেষ ষোলোর খেলায় মালাগার বিপক্ষে ৩-২ গোলে জিতলেও দলের প্রথমার্ধের খেলায় খুশি হতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 08:47 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা দেল রে’র শেষ ষোলোর খেলায় মালাগার বিপক্ষে ৩-২ গোলে জিতলেও দলের প্রথমার্ধের খেলায় খুশি হতে পারেননি রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। সার্জিও সানচেজ ও মার্টিন দেমিচেলিসের গোলে মালাগা এগিয়ে যায় প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় মরিনহোর দল। সেই সঙ্গে এক ধাপ এগিয়ে যায় কোয়ার্টার ফাইনালের পথে। খেলা শেষে এক সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, “বিরতির সময় আমি আমার খেলোয়াড়দের বলি যে, সম্ভব হলে আমি এগারোজন খেলোয়াড়কেই পাল্টাতাম।” “আমি কেবল তিনজন খেলোয়াড় পাল্টাতে পারি। আর আমিও তাই করি, যাতে তারা মাঠে কিছু একটা করে দেখাতে পারে। বিরতির আগেই আমি খেলোয়াড় পাল্টানোর চিন্তা করেছিলাম। কিন্তু আমি এমনটা করতে পছন্দ করি না,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৮ ঘ.