২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকি শুরু হচ্ছে শনিবার

দীর্ঘপ্রায় চারবছর পর মাঠে গড়াচ্ছে জাতীয় হকি প্রতিযোগিতা। ২১ দল নিয়ে শনিবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘপ্রায় চারবছর পর মাঠে গড়াচ্ছে জাতীয় হকি প্রতিযোগিতা। ২১ দল নিয়ে শনিবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। মঙ্গলবার ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্ল¬াহ জানান, “নিয়মিত খেলা মাঠে রাখা আমাদের বর্তমান কমিটির মূল লক্ষ্য। তারই অংশ হিসেবে বিজয় দিবস হকির পর জাতীয় হকি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি আমরা।” “জাতীয় হকি প্রতিযোগিতা নিয়মিত মাঠে না থাকায় দীর্ঘদিন ধরে ভালোমানের খেলোয়াড় উঠে আসছে না। এখন আর এই সমস্যা থাকবে না বলে আশা করছি,” যোগ করেন তিনি। প্রতিযোগিতায় ১৫টি জেলা, একটি বিভাগীয় , বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও চারটি সার্ভিসেস দল অংশ নেবে। দলগুলো হলো- ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, টাঙ্গাইল, পটুয়াখালী ও কুমিল্ল¬া জেলা দল এবং চট্টগ্রাম বিভাগ, বিকেএসপি, বাংলাদেশ সেনাবহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৩ ঘ.