২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বাস্কেটবলে নৌবাহিনীর জয়

সিটিসেল জাতীয় বাস্কেটবলে মঙ্গলবার সহজ জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ৭২-৫৬ পয়েন্টে বর্ডারগার্ড বাংলাদেশকে (বিজিবি) হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় বাস্কেটবলে মঙ্গলবার সহজ জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে তারা ৭২-৫৬ পয়েন্টে বর্ডারগার্ড বাংলাদেশকে (বিজিবি) হারায়। যদিও খেলার প্রথমার্ধে বিজিবি ৪০-৩৭ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ স্কোরার মিথুন ৩৬ পয়েন্ট পান। বিজিবির পক্ষে সর্বোচ্চ স্কোর করেন মোরশেদ। তার পয়েন্ট ২৬। বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। প্রথম খেলায় চাঁদপুর ও সাতক্ষীরা এবং দ্বিতীয় খেলায় যশোর ও রাজশাহী জেলা মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯০৬ঘ.