ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেলো ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ারী ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পুরনো ঢাকার দুই দল রহমতগঞ্জ এমএফএস ও ফরাশগঞ্জ এসসির দিনের অপর ম্যাচটিও গোলশূন্য ড্র হয়।
ব্রাদার্স তূলামূলক শক্তিশালী দল হলেও তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে দুর্বল ওয়ারী। গোপীবাগের দলটির চেয়ে কোন-কোন ক্ষেত্রে তারা ভালোও খেলেছে। ওয়ারী গোলের সুযোগও পেয়েছে বেশি।
অবশ্য ম্যাচে প্রথম গোলের সুযোগ পায় ব্রাদার্স। ১৫ মিনিটে হাবিব দিয়ুফ দারুণ একটি সুযোগ েেক গোল করতে র্ব্য হন। নাইজেরীয় ডিফেন্ডার আবুই খাজেমের বাড়ানো বল পেয়ে হাবিবের শট গোললাইন থেকে রক্ষা করেন ওয়ারী ডিফেন্ডার শাহেনশাহ।
এর পরেই ম্যাচের নিয়ন্ত্রনটা চলে যায় ওয়ারীর দখলে। ২৯ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। মিডফিল্ডার শফিকুল ইসলামের ক্রস থেকে স্ট্রাইকার রাজুর শট ব্রাদার্স ডিফেন্ডার উত্তম কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
ওয়ারীর দুর্ভাগ্য পরের মিনিটেই স্ট্রাইকার শহিনুল ইসলামের পোস্টের প্রায় ২০ গজ দুর থেকে নেয়া জোরালো শটে গোল না হওয়া। তার এই শট ক্রসবার ঘেষে বাইরে চলে যায় বল।
এমনি করে অনেকগুলো সুযোগই হাতছাড়া করে এদিন ওয়ারী। যা হতে পারতো ব্রাদার্সের জন্য কাল। ভাগ্য ভালো হওয়ায় বেঁচেযায় তারা।
আর কমলাপুরে রহমতগঞ্জ ও ফরাশগঞ্জ প্রায় সমানতালে লড়েছে। কেউ কাউকেই ছেড়ে কথা বলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৩২ঘ.
bdnews24