ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্কুল ফুটবলের ঢাকা মহানগর অঞ্চলে ‘বি’ গ্র“প চ্যাম্পিয়ন হয়েছে নাহার ইন্টারন্যাশনাল স্কুল। রোববার হাজী আব্দুল আলিম ঈদগা মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে রেড স্টার ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন কামাল ও বেলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৪ঘ.
bdnews24