ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় বাস্কেটবলে রোববার সহজেই জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে বাংলাদেশ বিমানবাহিনীকে ৫০-২৯ পয়েন্টে হারিয়েছে তারা।
প্রথমার্ধে ২৪-৮ পয়েন্টে এগিয়ে ছিলো বিজয়ী দল।
বিকেএসপির পক্ষে আবীর সর্বোচ্চ ১০ এবং বিমানবাহিনীর পক্ষে সুলতানও সর্বোচ্চ ১০ পয়েন্ট স্কোর করেন।
সোমবার মুখোমুখি হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৮ঘ.
bdnews24