২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোটের কারণে মাঠের বাইরে ডি মারিয়া

ডান উরুতে ব্যথার কারণে নতুন বছরের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার। রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডান উরুতে ব্যথার কারণে নতুন বছরের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার। রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন তিনি। ৪ জানুয়ারি কোপা দেল রের শেষ ষোল’র প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে ডি মারিয়ার না খেলার বিষয়টি নিশ্চিত করলেও তাকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা বলতে পারছেন না চিকিৎসকরা। এ মৌসুমে চোটের কারণে বেশ ভুগতে হচ্ছে আর্জেন্টিনার ডি মারিয়াকে। গত ৬ নভেম্বর চোট পাওয়ার পর তাকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭০০ঘ.