ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসপানিয়লের বিপক্ষে নাও খেলতে পারেন রিয়াল মাদ্রিদের ফ্রান্সের খেলোয়াড় করিম বেনজেমা। বৃহস্পতিবার দলের অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি তাকে।
চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স আমস্টার্ডামের বিপক্ষে খেলার সময় বাঁ পায়ের মাংস পেশীতে ব্যথা অনুভব করায় ৭৫ মিনিটের মাথায় মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি।
খেলায় রিয়াল জেতে ৩-০ গোলে। এর মধ্যে একটি গোল আসে বেনজেমার পা থেকে। বর্তমানে গ্র"প ডি-এর শীর্ষে আছে স্পেনের দলটি।
রিয়ালের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসা চলছে বলে দলের অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে বৃহস্পতিবার বেনজেমা অনুশীলনে অংশ নিতে পারেননি। এখন অপেক্ষা করা হচ্ছে চিকিৎসকের পরামর্শের জন্য।
এসপানিয়লের মাঠে ২ অক্টোবর অতিথি হয়ে খেলতে যাবে রিয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৫ ঘ.
.
bdnews24