ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২২তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজেএমসি, ঢাকা, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর ও পঞ্চগড় জেলা।
বৃহস্পতিবার ঢাকা ২৪-৩ গোলে ফরিদপুরকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৭-১ গোলে মাদারীপুরকে, বাংলাদেশ আনসার ২৪-১ গোলে নারায়ণগঞ্জকে, বিজেএমসি ২৮-২ গোলে নরসিংদীকে, নড়াইল ১৯-২ গোলে কুষ্টিয়াকে, দিনাজপুর ১৭-৫ গোলে বাগেরহাটকে, রংপুর ১২-৫ গোলে চুয়াডাঙ্গাকে, জয়পুরহাট ৭-০ গোলে যশোরকে, রংপুর ১১-৫ গোলে বাগেরহাটকে, দিনাজপুর ১২-৩ গোলে চুয়াডাঙ্গাকে, রাজশাহী ৯-০ গোলে ঝালকাঠীকে, নওগাঁ জেলা ৬-৩ গোলে কুড়িগ্রামকে ও পঞ্চগড় ১৮-১ গোলে কুষ্টিয়া জেলাকে হারায়।
শুক্রবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০১১ ঘ.
bdnews24